প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, August 2, 2024

যদি চিনতে পারো | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

তন্ময় কবিরাজ

যদি চিনতে পারো


যদি চিনতে পারো
নাম রেখো তার সুখ-
 
আমি তো ভাঙছি পথ
সুখের বালিশে মৃত্যু শুয়ে-
 
আর কটা দিন বেঁচে থেকো
সুখের ভেতর কুয়াশা তখন-
 
নদীর পাশে বসেছি
নৌকো রেখে মরেছে স্রোত-
 
আমি চিনতে পারি সুখ
হঠাৎ যেমন শিশির ঝরে গেল-

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)