প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, August 2, 2024

সুখের আশায় | শংকর ব্রহ্ম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

শংকর ব্রহ্ম

সুখের আশায়


আমাদের রক্তের ভিতরে খেলা করে,
রক্তচাপ বিপন্ন সুগার
এরপর নিজ পায়ে দাঁড়াবার
ইচ্ছে থাকে কার
 
দুঃখ ঝরে যায় যদি
অবিরাম বৃষ্টিধারার মতো
তবু কবি বসে থাকে
সুখের আশায় যত,
জানি না কেন যে তার এমন স্বভাব
পৃথিবীতে নেই যেন রোদের অভাব
 
সুখ সুখ করে কেটে যায় বেলা
সুখ তো আসে না আর
ফুরিয়ে আসে যে বেলা
শেষ হয়ে যায় জীবনের ছেলেখেলা

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)