প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | ধ্বংস হোক | মাখনলাল প্রধান

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

মাখনলাল প্রধান

ধ্বংস হোক


এপার ওপার জুড়ে ওয়দিপাউস সাম্রাজ্য
খেলা গ্লাডিয়েটরের খেলা
প্রভাব আর প্রভাবশালী আভরণ
চাবুকের আধুনিকীকরণ
পুড়ে গেছে মাথা চোখ বুক
মানুষের অসুখ
শাসক নামক কোনো এক অনুভবহীন 
অধিকার করেছে সিংহাসন
শিক্ষা গেছে, কর্ম গেছে নারীর সম্মান
ধর্ষিতার প্রাণ
মুড়ি মুড়কির মতো আকছার মিনিটে মিনিটে
ওয়দিপাউস সাম্রাজ্যে ঘটে।
সেমিনার স্টেডিয়ামে গণবলাৎকার
পেটি বলে চিৎকার
তোমার ছত্রচ্ছায়ায় নরক উন্নয়ন
আর কতক্ষণ
আর কোন গোপন অভিলাষ, নৃশংস অধ‍্যায়
নির্লজ্জ বেজন্মা ভূমিকায়
অপেক্ষায় থেকে তুমি আঁকড়ে আছ জমি
বধ‍্যভূমি জননী
ইতিহাস করবে না ক্ষমা
ধ্বংস হোক ধ্বংস হোক তোমার জমানা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)