বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
বিপুল রায়
দায়
কে কাকে খুন করে
মেয়েটাকে চিনি না - মেয়েটার শরীরটা জানি
বাহুবলে যা পাই সে সবই ঘরে তুলে আনি
রাত হলে নেশা করি সুন্দরী যুবতীরা স্বপ্নে
কাকে ছেড়ে কাকে বাছি তাকাই বা ঠিক কার পানে?
বাহুবলে যা পাই সে সবই ঘরে তুলে আনি
রাত হলে নেশা করি সুন্দরী যুবতীরা স্বপ্নে
কাকে ছেড়ে কাকে বাছি তাকাই বা ঠিক কার পানে?
জোর করে ঢেলে দিই পৌরুষত্বের তপ্ত লাভা
ভবিষ্যতে কী হবে, অকারণ সেইসব ভাবা
চারদিকে দরজা, ঢুকে যাওয়া বড়ই সহজ
পশুত্ব জাগলে কঠিন করা তাকে রোধ
একজন শুরু করে তিনজন উস্কানি দেয়
এক অধ্যায় শেষ হলে শুরু হয় নতুন অধ্যায়।
ভবিষ্যতে কী হবে, অকারণ সেইসব ভাবা
একজন শুরু করে তিনজন উস্কানি দেয়
এক অধ্যায় শেষ হলে শুরু হয় নতুন অধ্যায়।
যুবতী আগলাতে চায় যা কিছু নিজস্ব সম্পদ
সুযোগের ব্যবহার করে দেয় - নেতা আর মদ।
সম্ভ্রম কেড়ে নিলে পড়ে থাকে কুটিল স্বার্থপরতা
ঠিকানা যার হয়ে যায় হিমশীতল লাশকাটা ঘরটা।
সুযোগের ব্যবহার করে দেয় - নেতা আর মদ।
ঠিকানা যার হয়ে যায় হিমশীতল লাশকাটা ঘরটা।

No comments:
Post a Comment