প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | প্রতিবাদ | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

পারমিতা চ্যাটার্জি

প্রতিবাদ


প্রতিবাদে কী লাভ! কোন লাভ নেই,
ঘটনা প্রবাহ প্রবাহিত হয়ে চলেছে
আদি অনন্ত কাল ধরে প্রবাহিত 
নদীর মতন, 
এই হল নারী নিগ্রহের বাস্তবতা। 
আমাদের মহাকাব্যে বর্ণিত হয়েছে 
প্রকাশ্য সভায় দ্রৌপদীর নিগ্রহের কথা,
আজও কী কান্না থেমেছে  নারীর!  
শৃঙ্খলে আবদ্ধ নারীর শৃঙ্খল 
উন্মোচন করে খোলা আকাশের 
নীচে নিয়ে এসেছিলেন নারীকে
বিদ্যাসাগর, 
সমাজের বিরুদ্ধে একা লড়াই করে 
নারীর হাতে বই তুলে দেন, 
শিক্ষিত হয়েছে নারী, 
বেরিয়ে এসেছে অন্ধকার কুঠুরি থেকে
তবু সে স্বাধীন কি হয়েছে!
সভ্য স্বাধীন দেশে নারীর নিরাপত্তা কোথায়!
আজও তাই একজন তরুণী ডাক্তারকে
নৃশংস  ধর্ষণের শিকারে মৃত্যু বরণ করতে হয়, 
এই কী স্বাধীন দেশের নারী স্বাধীনতা! 
অধ্যক্ষ বলে দেন এ আত্মহত্যা, ধর্ষণ নয়,
কেন এ মিথ্যাচার? 
তরুণী ডাক্তারের অসহায় কান্নার আর্তনাদের 
কি বিচার হবে!  
স্বাধীনতা দিবসের পূণ্য অঙ্গনে 
প্রতিবাদের কণ্ঠ উঠে আসুক নারীদের,
নারীর নিরাপত্তা চাই
অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)