বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
দেবশ্রী রায় দে সরকার
নিঃসীম
হে জীবনদাত্রী
অনেক স্বপ্ন বপন করেছিলে
দিবারাত্রি;
বিদ্যা, মেধা, অধ্যাবসায়,
পরিশ্রম দিয়ে
নব জীবনচেতনায়;
দেশের দশের জন্য
উৎসর্গ থাকবে
তোমার কাজ অনন্য।
এতটা স্বপ্ন...
এক লহমায় দুঃসহ
নৃশংস আর পৈশাচিক...
রক্তাক্ত তুমি রক্তাক্ত; ধিক
ধিক সমাজের যত
নরকের কীট!
অন্তরালে আছে আরও পিশাচ
এরা সবাই অবক্ষয়িত
সমাজের আভিশাপ।
এখন তো চারিদিকে
কেবল নিঃসীম এক নিঃসীম
অন্ধকার।
মিছিলে মিছিলে জোরালো প্রতিবাদ।
একদিন সবই নৈঃশব্দ্য
হবে জানি।
নিঃসীম অন্ধকার উত্তর খুঁজে
পাবে কী জীবনহানির?
অনেক স্বপ্ন বপন করেছিলে
দিবারাত্রি;
নব জীবনচেতনায়;
উৎসর্গ থাকবে
তোমার কাজ অনন্য।
এক লহমায় দুঃসহ
নৃশংস আর পৈশাচিক...
সমাজের আভিশাপ।
কেবল নিঃসীম এক নিঃসীম
অন্ধকার।
মিছিলে মিছিলে জোরালো প্রতিবাদ।
একদিন সবই নৈঃশব্দ্য
নিঃসীম অন্ধকার উত্তর খুঁজে
পাবে কী জীবনহানির?

অসাধারণ!
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteBouma upgrade your talent. Dipanmama.
ReplyDeleteApurbo anobodyo... joto din na aporadhir sorboccho sasti hoi totodin joluk ei aandolon...
ReplyDelete