প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | নিঃসীম | দেবশ্রী রায় দে সরকার

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

দেবশ্রী রায় দে সরকার

নিঃসীম


হে জীবনদাত্রী
অনেক স্বপ্ন বপন করেছিলে
দিবারাত্রি;
বিদ‍্যা, মেধা, অধ‍্যাবসায়,
পরিশ্রম দিয়ে  
নব জীবনচেতনায়;
দেশের দশের জন‍্য
উৎসর্গ থাকবে
তোমার কাজ অনন‍্য।
 
এতটা স্বপ্ন...
এক লহমায় দুঃসহ
নৃশংস  আর পৈশাচিক...
রক্তাক্ত তুমি রক্তাক্ত; ধিক ধিক সমাজের যত
নরকের কীট!
 
অন্তরালে আছে আরও  পিশাচ
এরা সবাই  অবক্ষয়িত 
সমাজের আভিশাপ।
 
এখন তো চারিদিকে 
কেবল নিঃসীম এক নিঃসীম
অন্ধকার।
মিছিলে মিছিলে জোরালো প্রতিবাদ।
একদিন সবই নৈঃশব্দ্য
হবে জানি।
নিঃসীম অন্ধকার উত্তর খুঁজে 
পাবে কী জীবনহানির?
 

4 comments:

  1. অসাধারণ!

    ReplyDelete
  2. ❤️❤️❤️

    ReplyDelete
  3. Bouma upgrade your talent. Dipanmama.

    ReplyDelete
  4. Apurbo anobodyo... joto din na aporadhir sorboccho sasti hoi totodin joluk ei aandolon...

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)