বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
শম্পা সামন্ত
আষাঢ় থেকে, বসন্ত থেকে
গোলাপ ফুল কিংবা ম্যান্ডেভিলা সরাসরি বুকের মধ্যে কোনো উপশম আনছে না।
রক্তচাপ বেড়ে গেলে ঘুম এক আশ্চর্য বিশল্যে জেগে আছে প্রশস্ত শালগাছে।
অথচ তুমি বিস্তার ভুলে সংকীর্ণ পথে হেঁটে যাচ্ছ টলোমলো সাঁকোর উপর দিয়ে।
রক্তচাপ বেড়ে গেলে ঘুম এক আশ্চর্য বিশল্যে জেগে আছে প্রশস্ত শালগাছে।
অথচ তুমি বিস্তার ভুলে সংকীর্ণ পথে হেঁটে যাচ্ছ টলোমলো সাঁকোর উপর দিয়ে।
আজ শ্রাবণ আমার, আষাঢ়ের দিন গুনে বিস্তৃত নদীদেশ জুড়ে উল্লাস
আমার।
নদীর চরের মতো দু পাড় ভেঙে উপচে পড়েছে প্রেম।
বিগত পলিমাটি।
প্রতিটি বিপ্লবের পর প্রোথিত হয় সম্পূর্ণ প্রতিবাদ, অধিকার হয়ে।
একটা আজানের সুর গেয়ে উঠল ভোরের কোয়েল।
একটা ভৈরবী গেয়ে নিল রাতের কোকিল।
আজনবি শহর জুড়ে জলের স্রোতে, ভেসে যাচ্ছে চাঁদ।
আলো ছড়িয়ে কালো নদীর জলে।
প্রতিটি বিপ্লবের পর প্রোথিত হয় সম্পূর্ণ প্রতিবাদ, অধিকার হয়ে।
একটা ভৈরবী গেয়ে নিল রাতের কোকিল।
আজনবি শহর জুড়ে জলের স্রোতে, ভেসে যাচ্ছে চাঁদ।

No comments:
Post a Comment