বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
উৎপলেন্দু দাস
জানতে না নাকি
ভগবানের তকমা দাও যাকে ঘোর অসময়ে
টুঁটি টিপে ধরো তার কাজ ফুরালে
জানতে না নাকি!
হাসপাতালে রোগী আসে দিনভর রাতজুড়ে
মিশে আছে লোলুপ ভূতপ্রেত ছদ্মবেশে
জানতে না নাকি!
এক চোখে ঈর্ষা এক চোখে জল
মনের আনন্দে ডালে বসে সে ডাল কাটতে চাওয়া
জানতে না নাকি!
ক্যাম্পাসিংয়ে দেড় কোটি, ধন্য ধন্য হাওয়া চারদিকে
ডাক্তারকে গণশত্রু বানাতে চাওয়া
হাটেবাজারে
জানতে না নাকি!
এমনটাই তো হওয়ার কথা ছিল
হে সবজান্তা সমাজ ছিলে তো দিব্যি চোখ বুজে
হয়তো বা বেঁহুশ, জানতে না নাকি!
টুঁটি টিপে ধরো তার কাজ ফুরালে
জানতে না নাকি!
হাসপাতালে রোগী আসে দিনভর রাতজুড়ে
মিশে আছে লোলুপ ভূতপ্রেত ছদ্মবেশে
জানতে না নাকি!
এক চোখে ঈর্ষা এক চোখে জল
মনের আনন্দে ডালে বসে সে ডাল কাটতে চাওয়া
জানতে না নাকি!
ক্যাম্পাসিংয়ে দেড় কোটি, ধন্য ধন্য হাওয়া চারদিকে
জানতে না নাকি!
এমনটাই তো হওয়ার কথা ছিল
হে সবজান্তা সমাজ ছিলে তো দিব্যি চোখ বুজে
হয়তো বা বেঁহুশ, জানতে না নাকি!

No comments:
Post a Comment