প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 15, 2024

মুখর | একটি মহামূল্য ফুলের জন্য | জয়ন্ত চট্টোপাধ্যায়

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

জয়ন্ত চট্টোপাধ্যায়

একটি মহামূল্য ফুলের জন্য

 
তারপর সেই আলোকিত কনফারেন্স হলে নেমে এলো খাপছাড়া অন্ধকার
লোডশেডিং নয় গোলাপের মতো কোমল তীক্ষ্ণধী কন্যাটি ছত্রিশ ঘণ্টা
সেবা দিয়ে ক্লান্ত-অবসন্ন দেহে একটু বিশ্রাম চেয়েছিল আলতো তন্দ্রাভাবে
মনে ভাসছিল মা কিংবা বাবার হাসি।
হায়নারা শিশু বোঝে না, বোঝে না গর্ভিণী হরিণী, নারী তো কখনো নয়,
ক্লান্ত অশক্ত নখদাঁতহীন শিকারই তাদের প্রথম পছন্দ।
গোঁজামিল সিনেমার মতো একটুও বিদ্যুৎ ঝলকায়নি, দেবতার মূর্তি টলেনি,
মেলেনি অতিমানবিক উদ্ধারকর্তা নায়কের দেখা, নিরাপত্তার অহংকারী
ঘেরাটোপে খাদকেরা অপ্রতিরোধ্য, নিরাপত্তা বলয় শুধু তাদেরই।
নিষ্পাপ ঠোঁটের কোণে লেগে থাকে রক্তের দাগ, হাজার জীবন রক্ষার
শপথ নেওয়া ক্ষতবিক্ষত একটা দেহে কার্যকারণ সূত্র প্রযুক্ত হয়, পড়ে থাকে
সুসজ্জিত ভাগাড়।
ওরা কি কিছুই জানত না? কারা দাপিয়ে বেড়ায় পদ্মবনে হাতি?
তাদের কপালের স্টিকারগুলো সবাই চেনে, কিছু বলতে পারে না।
মনুষ্যত্ব নামে সোনার পাথরবাটি বন্ধক মাফিয়ার কাছে, যুক্তির
অদ্ভুত জাল সব বেঁধে ফেলে।
অক্ষম যত প্রতিবাদ ফিরে আসে অমোঘ কবচকুণ্ডলে।
তাই প্রতিবাদ হোক দৃঢ়তর - দৃঢ়তম, বারংবার সমবেত প্রতিবাদ ঘায়ে
ছিঁড়ে যাক কায়েমি স্বার্থের কবচকুণ্ডল, ধ্বংস হোক অত্যাচারীর দল।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)