প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 15, 2024

মুখর | চৈতন্য | শংকর ব্রহ্ম

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

শংকর ব্রহ্ম

চৈতন্য

 
হোস্টেলে অস্বাভাবিক ছাত্র মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে 
তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
 
হাসপাতালে নার্স কিংবা 
জুনিয়ার ডাক্তারের অস্বাভাবিক মৃত্য হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে 
তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
 
এইভাবে ঘটনা ঘটে যাবার পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
 
তার কিছুদিন পর 
আবার চৈতন্য সব লোপ পেয়ে যায়।

1 comment:

  1. ভীষণ প্রাসঙ্গিক।এবং এই রাস্ট্রীয় ব‍্যাবস্থায় খুব ই সরলীকরণ একটা ব‍্যাবস্থা।মানুষ রাস্ট্র গড়ে আর রাস্ট্র ও গড়ে দেয় মানুষকে।
    সময় ও সভ‍্যতার অজস্র বিভাগ ও বিপনী।
    ফলে মানুষের পক্ষে লড়াই কে রক্ষা ও প্রতিপালন করে তার সর্বোচ্চ জয়ের কাছে পৌছানো ও খুব কঠিন বর্তমানে।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)