প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

সহজ নয় | উৎপলেন্দু দাস

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

উৎপলেন্দু দাস

সহজ নয়


চাই না ফিরে পেতে যা গেছে হারিয়ে  
ভুলে যাওয়াই ভাল
পাহাড়ের চূড়ায় মাখামাখি ভোর থেকে দিন শেষের আলো।

আর চাই না ফিরে পেতে হারানোর ভয়
ভাবি খাঁচা খুলে ইচ্ছেদের দেবো হেসে উড়িয়ে
আকাশের নীলিমায় অলক্ষ্যে থাকে তারা তবু অপেক্ষায় লুকিয়ে।

একাকী নিশীথে সব ফিরে আসে দলে দলে 
আমাকে খুঁজে নেয় হারানো দিনের সব ছায়াছবি
অনুভবে বুঝি সহজ নয়, সবই আসলে মিছে ভাবাভাবি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)