প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

শুরু করেছিলাম | অনির্বাণ চ্যাটার্জি

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

অনির্বাণ চ্যাটার্জি

শুরু করেছিলাম


একসাথে বেশিটুকু তোমাকে ভাবতে পারি না
বারে বারে একটু একটু করে তোমায় ভাবি
ঠোঁটের পাশে ছোট্ট তিলটি দিয়ে শুরু
তারপর কত কী!
 
এই ভাবনাটা আছে বলেই তো শরীরে বর্ষা আসে
শরৎ, হেমন্ত, বসন্ত সবাই আসে
এই ভাবনাটা আছে বলেই তো কালকের কথা
পুরনো আক্ষেপ, জাহাজ চলে যাওয়া
ফিরে আসার ভোঁ শুনি
 
সেই কবে শুরু করেছিলাম
বয়স বেড়ে যায়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)