প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

প্রেম | জীবন সরখেল

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

জীবন সরখেল

প্রেম


ইতিহাসের প্রশস্ত বুকেও সংলগ্ন সম্পর্করেখায় জয়ী হয় চিরকালীন "প্রেম"
যমুনার স্রোত-বসন্তেও তাই আজও জেগে ওঠে গুপ্ত কুণ্ডলিনী...
সুদূর ইতালির ভালদারোয় হঠাৎ উদ্ধার হওয়া প্রেমিক-প্রেমিকার বহুচর্চিত কঙ্কালও সাক্ষ্য দেয় সেই চিরন্তন সত্যেরই;
উদ্‌গ্রীব প্রত্নতাত্ত্বিকের চোখ-মুখ ছাপিয়ে নিত্য প্রেম আবিষ্কারে তাই বড় হয়ে ওঠে বিস্মিত হৃদয় উচ্ছ্বাস!
অনিত্য যুদ্ধ ও নানা দ্বন্দ্বের নাগপাশ এড়িয়ে কলমও যেন বারেবারে হৃদয়সঞ্চারী স্নেহজ ওম্ মেখে নিতে চায়
আজও হীর-রঞ্জা, রোমিও-জুলিয়েট, অ্যান্টনি-ক্লিওপেট্রা, শিরি-ফারহাদের মতো জুটিরা পৃথিবীর বুকে ভালবেসে এঁকে যান অকাল বসন্ত...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)