প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

বাঁচা না বাঁচা ও অন্যান্য | রঞ্জন ভট্টাচার্য

বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতাণু

রঞ্জন ভট্টাচার্য

বাঁচা না বাঁচা ও অন্যান্য


বাঁচা না বাঁচা
এখনো বেঁচে আছি বিজ্ঞাপনের ভিড়ে
বাঁচব সেদিন শান্তিভাবে
ওটা যাবে যখন ছিঁড়ে

হাটে ভাঙি হাঁড়ি

পাঁচ আঙুলে আংটি ভারী
অর্থ হবে তাড়াতাড়ি
ভুলের মাশুল  দিতে গিয়ে
শেষে হাটে ভাঙে হাঁড়ি

চেনা অচেনা

কবিতার ভিতর দিয়ে
কবিতাকে চেনা বড় দায়
মানুষের ভিতর দিয়ে
কবিতাকে চেনা যায়

কথা

কথার ফুলকি দিয়ে কাজ হয় না
একটা কাজের জন্য এত কথার ফুলকি
তুবড়ির আকার ধারণ করে


1 comment:

  1. নতুন সুরে গাঁথা নতুন কবিতা। চমৎকার

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)