প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

ছায়া অক্ষরের পেন্ডুলাম | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

ছায়া অক্ষরের পেন্ডুলাম


ফোঁস করতে বাধা নেই, ছায়ারাও ফোঁস করতে জানে
আর মুহূর্তে সারা শরীর নীল হয়ে যায়
অহল্যাকে যেমন পাথর চেনে সাপ তেমনি কোলাব্যাঙকে চেনে ছুঁচোয় আরশোলা যেমন
তবু জীবনজুড়ে জীবনমালার নির্মোক স্বতন্ত্র ঈশ্বর 
নির্মাণ বিনির্মাণের পর ভেঙে ফেলা অবিরাম সহচর

এভাবেও প্রস্তুত হতে পারে পটভুমি স্বপ্নের এলিজি
ঘুমের দৃশ্য্যমুখে আয়ুর দরজা দিয়ে দেখি 
পাখি উড়ে যায় 
চারপাশের মেঘ আর কুয়াশা আর ফসলের দেবীকে 
নিয়ে বসে থাকে উৎসবের শহর একা...


 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)