প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

লোভের লালন অথবা একটি ডেথ সার্টিফিকেট | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

লোভের লালন অথবা একটি ডেথ সার্টিফিকেট




অর্থ যতি আর্তি ব্যঞ্জনা কোনো ডেথ সার্টিফিকেটে লেখা থাকে না
হাতে গলফের স্টিক নিয়ে ডাক্তার যখন ফরেনসিক রিপোর্ট লেখেন, যৌবনের মর্মস্পর্শী ম্যাজেন্টা রংটির কথা তার মনে পড়ে
পৃথিবী এক ভ্রাম্যমান মর্গ যেখানে নারীরা প্রজাপতি
আর পুরুষেরা মথ
শেলী পর্যন্ত ভাবতে পারেননি, নিঃসঙ্গতা ছাড়া স্বপ্ন হয় না
সপ্রেম রতি ও সংশ্লেষ বিধ্বংসী বর্বরতারই এক রূপ
নামান্তর, এক ফালি নিষিদ্ধ ফল
খেলেও পস্তাবে না খেলেও, নিশ্চিন্তে নীরবে
শুধু জেনো, অর্থ যতি আর্তি ব্যঞ্জনা অলিন্দের সংকোচন প্রসারণ, ডেথ সার্টিফিকেটে লেখা থাকে না
তবু ডাক্তারদের লিখতে হয় অদীক্ষিত চিত্রলিপি
যেমন নির্মাণ ও ধ্বংসের মাঝে থাকে স্রোত ও গহ্বর
যেমন আসঙ্গ লিপ্সায় মানুষ কেঁপে কেঁপে ওঠে যৌন সঙ্গিনীর মতোই, ত্রাণের ইচ্ছে আসলে লোভের লালন. ফোটায়সোফায়

 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)