প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

তুমি দুর্গা আমি অসুর | বিপুল রায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
বিপুল রায়
 
তুমি দুর্গা আমি অসুর
 

চারদিন তুমি আমাকে রক্তাক্ত করবে আমি করব তিনশো একষট্টি দিন। সিংহ লেলিয়ে, সাপের ছোবল দিয়ে, ত্রিশূলের ফলায় রক্ত ঝরিয়ে আমি তোমার আধিপত্য মেনে নিই চারদিন। লক্ষ লক্ষ দর্শনার্থী তোমার শৌর্যে মাথা ঝোঁকায়। আমি তোমার পদাঘাত সহ্য করি। কিন্তু বাদবাকি বছর? 


চারদিন তোমার জন্য বরাদ্দ রেখে বাকি বছর আমি শাসন করি। প্রত্যেক বাড়িতে খোঁজ নিলেই জানা যাবে এই আমার রক্তাক্ত চেহারা বাহ্যিক। আমি বরং তোমার অন্তরকেই রক্তাক্ত করি।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)