প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

বিক্রিত কথা, বিকৃত কথা | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
নাসির ওয়াদেন
 
বিক্রিত কথা, বিকৃত কথা

শব্দগুলো ঠোঁটে করে উড়ে যায় পাখি
ঠোঁটে লাল বিক্রিত কথা ভাসে
যে কথা বিকৃত হলে হাঁসফাঁস করে এই শরীর


শীত যাব যাব করলে তাদের জন্য
রসালো হাঁসের শরীর কেটে চর্বি, তেল
অগ্রহায়ণের শেষ রাতে পৌষের সুরা
রাত বাড়ছে দিনে দিনে

থামবে যেদিনে সেদিনের জন্যই দাঁড়িয়ে

এক যুগ শেষ করে অন্য যুগে হাঁটি
কাঠের আগুনে সেঁকে নিই হাত
পৌষ যে আপন ছিল বিক্ষত
বিক্রিত কথাগুলো বিকৃত হলে
শহর মাঠ ও পল্লিতে ঘোরে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)