বাতায়ন/মাসিক/ছড়া/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছড়া
সাইফুল ইসলাম
কী
অপরূপ দেশটা
সাইফুল ইসলাম
রোদ্র ছড়ায় বিশাল রবি
পেয়ে অমোঘ শক্তি
তারঁই ছোঁয়ায় এঁকে ছবি
প্রাণে জাগায় ভক্তি।
পেয়ে অমোঘ শক্তি
তারঁই ছোঁয়ায় এঁকে ছবি
প্রাণে জাগায় ভক্তি।
ঠায় দাঁড়িয়ে উচুঁ পাহাড়
বহায় ঝর্ণাধারা
সন্ধে হলেই নীল আকাশ
সাজায় সন্ধ্যাতারা।
বহায় ঝর্ণাধারা
সন্ধে হলেই নীল আকাশ
সাজায় সন্ধ্যাতারা।
সাগর জলে কত রতন
স্রষ্টার দেয়া দান
স্বর্গ থেকে নির্মল হাওয়া
যায় জুড়িয়ে প্রাণ।
স্রষ্টার দেয়া দান
স্বর্গ থেকে নির্মল হাওয়া
যায় জুড়িয়ে প্রাণ।
পাখির কণ্ঠে মধুর সুর
রব দিয়েছে ঢেলে
আকাশপানে ছুটছে উড়ে
দুটি পাখনা মেলে।
রব দিয়েছে ঢেলে
আকাশপানে ছুটছে উড়ে
দুটি পাখনা মেলে।
মায়ের মতো দেশটা দেখে
হৃদয়ে দোলা লাগে
দেশের জন্য এত সোহাগ
আসে সবার আগে।
হৃদয়ে দোলা লাগে
দেশের জন্য এত সোহাগ
আসে সবার আগে।
এত সুন্দর দেশটা পেয়ে
গর্বে ভরে বুকটা
নিদ্রা যত আসুক ধেয়ে
জেগে থাকে চোখটা।
গর্বে ভরে বুকটা
নিদ্রা যত আসুক ধেয়ে
জেগে থাকে চোখটা।

No comments:
Post a Comment