প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

কবিতাগুচ্ছ | তুষার রায় | হাসপাতালের কবিতা— ১

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | হাসপাতালের কবিতা— ১
তুষার রায়
 
হাসপাতালের কবিতা
 
হাসপাতাল ভালো লাগে না।
ডেটল ওষুধ হাওয়াকে আসতে দেয় না।
সিস্টার ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিন,
বাইরে থেকে ঘুরে আসব -
খুব দূরে নয় নদীর কাছে কাছাকাছি
চলাচলের রাস্তার পাশে
প্রতিদিন যেখানে মানুষেরা কাঁদে হাসে
সেতুর ওপর ছায়া সান্ত্বনা
তার তলায় আমি কিছুক্ষণ বসব
সিস্টার আমায় নিয়ে যান
যেখানে দিনের শুরু।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)