বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
দেবশ্রী রায় দে সরকার
বর্ণময়
১
তপ্ত বালুকা
সিক্ত হল তোমার অশ্রু বিন্দুতে,
সেই
উজ্জ্বলতা রয়েছে আজও
আমার দৃপ্ত চিতে,
জানিনা
রয়েছি কোন গহিন মায়ায়
তুমি ছিলে তাই ছিল প্রেমবর্ণময়।
২
বৃষ্টি ভেজা,
যে সবুজ
গাছের পাতা
তাতে খুঁজে পাওয়া তোমার বন্ধুতা,
নিবিড়
শ্যামলিমায় তোমার ছায়ায়,
তুমি ছিলে
তাই প্রেম বর্ণময়।
৩
পার্কের
বিবর্ণ কাঠের বেঞ্চটায়
আজও যখন খুশি এসে বসা যায়,
সেখানেই
খুঁজি শীতের জীর্ণ গাছের পাতায়
মনে হয় তুমি ছিলে তাই প্রেম ছিল বর্ণময়।
৪
রক্তিম পলাশ, বসন্তে
মনের আনাচেকানাচে,
তার মাঝে
আজো আমার তীব্র ভালবাসা বাঁচে,
আমার আবির
তাই স্মৃতিমেদুরতায়
তুমি ছিলে তাই প্রেম ছিল বর্ণময়।
রং | কবিতাণু
দেবশ্রী রায় দে সরকার
আমার দৃপ্ত চিতে,
তুমি ছিলে তাই ছিল প্রেমবর্ণময়।
তাতে খুঁজে পাওয়া তোমার বন্ধুতা,
আজও যখন খুশি এসে বসা যায়,
মনে হয় তুমি ছিলে তাই প্রেম ছিল বর্ণময়।
মনের আনাচেকানাচে,
তুমি ছিলে তাই প্রেম ছিল বর্ণময়।

বড়ই সুন্দর
ReplyDeleteচমৎকার
ReplyDelete