প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, March 14, 2025

বর্ণময় | দেবশ্রী রায় দে সরকার

বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
দেবশ্রী রায় দে সরকার
 
বর্ণময়
 

 
তপ্ত বালুকা সিক্ত হল তোমার অশ্রু বিন্দুতে,
সেই উজ্জ্বলতা রয়েছে আজও
আমার দৃপ্ত চিতে,
জানিনা রয়েছি কোন গহিন মায়ায়
তুমি ছিলে তাই ছিল প্রেমবর্ণময়।
 
 

 
বৃষ্টি ভেজা,
যে সবুজ গাছের পাতা
তাতে খুঁজে পাওয়া তোমার বন্ধুতা, 
নিবিড় শ্যামলিমায় তোমার ছায়ায়,
তুমি ছিলে তাই প্রেম বর্ণময়।
 
 

 
পার্কের বিবর্ণ কাঠের বেঞ্চটায়
আজও যখন খুশি এসে বসা যায়,
সেখানেই খুঁজি শীতের জীর্ণ গাছের পাতায়
মনে হয় তুমি ছিলে তাই প্রেম ছিল বর্ণময়।
 
 

 
রক্তিম পলাশ, বসন্তে
মনের আনাচেকানাচে,
তার মাঝে আজো আমার তীব্র ভালবাসা বাঁচে,
আমার আবির তাই স্মৃতিমেদুরতায়
তুমি ছিলে তাই প্রেম ছিল বর্ণময়।
 

2 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)