প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

চারটি অক্ষর | নজর উল ইসলাম

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
নজর উল ইসলাম
 
চারটি অক্ষর
 
নিজেকে জল ভেবে গড়িয়ে দিয়েছিলাম 
যদিও এরকম নিমগ্নতা এযুগে মানায় না
 
এখন আশ্রম খুঁজছি নিরিবিলি 
অন্তত সুখখানা ঢাকা যায় এমন ছদ্মবেশ
 
সবিস্ময়ে নিজেকে দেখি, চিনতে পারি না—
প্রিয় কথাগুলো আজ এক-একটা যন্ত্রণার ভাষ্য
 
শুধু চেয়ে আছি, শুধু জোনাকির বিষণ্ণতা দেখি 
আর ঘাম ঝরে যায় শরীর-সবান্ধবে
 
চরম অস্থিরতায় জল পড়ে ভেতর থেকে 
নাট্যকার উৎফুল্ল হাসে, অধিকতর
 
যাকে লতাগুল্মের মতো জড়িয়ে একটু বাঁচতে চেয়েছি নিষ্ঠুরতা ছুরি মেরে অলিন্দে-অলিন্দে ভাগ করেছে
 
আর উদ্ভাসে ভাসি না, নেশা ছুটে গেছে
ভালবাসা বলে কিছু নেই কেবল চারটি অক্ষর...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)