প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

ঝড় | অরুণ কুমার দাঁ

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
অরুণ কুমার দাঁ
 
ঝড়

ঝড় উঠেছে বুকের ভেতর ভাঙছে যে ঘরবাড়ি
ভাব জমেছে তোরই সঙ্গে আবার কখন আড়ি।
ঝরছে পাতা স্মৃতির মতো শুকনো হলুদ রঙে
ওই তো সবুজ দিচ্ছে দেখা নিত্য-নতুন ঢঙে

তুইও তবে গাছের মতন দুলতে থাকিস ঝড়ে
হাত দুটি তোর শাখার মতো একটুখানি নড়ে।
মাটি হয়ে শিকড় ধরি জাপটে থাকি তোকে
তোর সাথে প্রেম থাকলে অটুট বাতাস পাবে লোকে
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)