প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

ঝড় হেরে গেছে | প্রবীর কুমার রথ

বাতায়ন/ঝড়/ছোটোগল্প/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | ছোটোগল্প
প্রবীর কুমার রথ

ঝড় হেরে গেছে

"পরিচয় যেন জন্মজন্মান্তরের। খুব মিষ্টি দেখতে দীপ্তাযেমন ফর্সা তেমন শরীরখানা যেন কেউ ওকে পাথরে খোদাই করে প্রতিটি খাঁজ নিখুঁতভাবে এঁকে দিয়েছে।"


"দিবান, দীপ্তাকে কিছুতেই ভুলতে পারছে না, ওর শুধুই মনে হচ্ছে এই রান্নাঘর থেকে ছুট্টে বেরিয়ে এসে, বুকে ঝাঁপিয়ে পড়বে। তারপর শুরু হবে জলখাবারের প্ল্যান, স্নানে যাওয়া, অফিস এই সব! না এইরকম কিছুই ঘটল না

দীপ্তা নেই আজ, ১৫ দিন পার হলেও দিবান এটা মানতে পারছে না, কেন এমন হল? এই তো ৪ মাস আগে ওদের গাঁটছড়া, আর পরিচয় যেন জন্মজন্মান্তরেরখুব মিষ্টি দেখতে দীপ্তা, যেমন ফর্সা তেমন শরীরখানা যেন কেউ ওকে পাথরে খোদাই করে প্রতিটি খাঁজ নিখুঁতভাবে এঁকে দিয়েছেদিবান, বয়স ২৮, বিরাট ব্যবসাই খুব লম্বা ছয় ফুটের ওপর, গায়ের রংও হার মানায় যে কোনো সুন্দরীকে।

কিন্তু কী এমন হল, দীপ্তা চলে গেল কেন!
 
দীপ্তা, শান্তিনিকেতনের মেয়ে, সেদিন রাত তখন ১১টা হবে মঙ্গলবার হঠাৎ বাথরুমে লাইট জ্বলতে দেখে দিবান বাথরুমের কাছে এসেও সংকোচবোধে ডাকেনি এসে ও শুয়ে পড়েঅভ্যেস মতো ৬টায় উঠে দেখে দীপ্তা নেই, প্রতিটি দরজাই ভেতর থেকে বন্ধ বাথরুমও তাই। দিবান ছুটে যায় বাথরুমের বাইরের দিকটা দেখতে, কী হবে এয়ারপাস তো ঘরের, বারান্দার দিকে খোলাএকটু ভাবে, শেষমেশ গাঁটছড়া খুলবে পুলিশ?
 
মোবাইলে দিবানের মেসেজ ঢোকেহান্ডু খুঁজবে না আমাকে, আমি এক মায়ার আবেশ তোমার, তোমাতেই
আছি, কেন গো আজ তো আমার ৫০তম জন্মদিন, কী এনেছো...!
কলিংবেল বেজে ওঠে মেয়ে সৌমিশি ঘরে ঢোকে, কত বন্ধু কত আনন্দদিবানের অশ্রু কী পড়ল? না!
-কেঁদো না
-দীপ্তা, এসো-না ফিরে
-আমি জানি না...
উজাড় করে স্ত্রী তাও বলে,
-কেঁদো না
 
১৫ দিন নয়, দীপ্তা এক ঝড়ের ভোরে নতুন চাকরিতে যোগ দিতে যাবার ভোরে স্নান করতে গিয়ে বাথরুমের নীচে গভীর জলের ট্যাংকে তলিয়ে যায়। ওটা দিবান ভুলবে নাদীপ্তা এটাই বলত,
-আমাকে হারালে কেঁদো না
 
সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)