প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

চৈত্র বিকেলের ঝড় | মনোজ চ‍্যাটার্জী

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
মনোজ চ‍্যাটার্জী

চৈত্র বিকেলের ঝড়

ঈশানকোণী কালো মেঘ উঁকি দেয় দূরে
কিছু মানুষ জানে বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস
জনপথ অচেতন অজান্তে স্বকাজ করে
চুপিসারে দিনশেষে ভয়ানক দানবের গ্রাস


ওই এল, ওই এল, অসময়ে চলে যায় সূর্যের আলো
অসহায় কত লোক আন্দাজ পাইনি তার
কী হবে কী হবে রব, তীব্র ভয়ংকর আঁধার
এভাবেই হানা দেয় আচমকিতে অন্ধকারের কালো

বিদ্যুতের ছুরির কোপ, ঘন ঘন চমকায় শিশু
বাজের শব্দে অবিরাম প্রাণভয়ে দৌড়ায় পশু
গাছে গাছে আলোড়ন, ধূলিঝড়ের মত্ত হুংকার
টিনের চাল উড়ে যায়, বস্তির অন্দরে হাহাকার

শেষ তবু শেষ নয় নতুনের শুরু হয়, প্রবল বরিষণ
রিমঝিম ঝমঝম আনন্দের সমাগম, খুশি কতজন
শুষ্কপাতার ডাকে কালবৈশাখী আসে ক্ষণেক ঝঙ্ঝায়
প্রতিকূল প্রকৃতির উত্তর আছে  শুধু প্রকৃতির বজরায়
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)