বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
সমাদৃত দাস
প্রতীক্ষা
সমুদ্রপৃষ্ঠ থেকে
প্রস্তুতি নিচ্ছে তারা,
মোকাবিলা করার জন্য
কিন্তু, আদৌ পারবে কি?
আস্তে আস্তে বেড়ে চলছে
ঝড়ের গতির দাপট,
ফিকে হয়ে যাচ্ছে সব।
এ ঝড় প্রকৃতির নয়
এ ঝড় বইছে আমার মনে,
কিন্তু, এ ঝড়কে রুখবে কে?
এই ঝড়ে কিছু মানুষকে
দেখে নেওয়ার সময় এসেছে,
এবার শুধু
আস্তে আস্তে মুখোশগুলো
খসে পড়ার প্রতীক্ষায়…
ঝড় | কবিতা
সমাদৃত দাস
আকাশে মেঘটা কালো করেছে
ঝড়ের দামামা বাজছে,
গুটি সাজাচ্ছে ওরা…
প্রস্তুতি নিচ্ছে তারা,
কিন্তু, আদৌ পারবে কি?
ঝড়ের গতির দাপট,
এ ঝড় বইছে আমার মনে,
দেখে নেওয়ার সময় এসেছে,
আস্তে আস্তে মুখোশগুলো
খসে পড়ার প্রতীক্ষায়…

No comments:
Post a Comment