বাতায়ন/ঝড়/প্রবন্ধ/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড়
| প্রবন্ধ
শিশির আজম
বাংলা
উপন্যাস
বাংলা
উপন্যাসের ভিত মূলত দাঁগিয়ে আছে তিনটি স্তম্ভের ওপর:
১| কনটেন্ট – শ্রেণিবৈষম্য
২| ফর্ম – বঙ্কিমীয়
৩| দর্শন – মার্কসবাদ
বলা যায় আজ অব্দি শতকরা নব্বইভাগ উপন্যাস লেখা হয়েছে এই ছক মেনে, ইচ্ছেয় বা অবচেতনে। স্বীকার করা ভালো, ইউরোপ উপন্যাসের যে ছক তৈরি করে দিয়েছে সেটাই বঙ্কিম গ্রহন করেছেন। সেটাতে আমরা অভ্যস্তও হয়েছি। তবে কন্টেন্ট ও দর্শনের দিক থেকে পশ্চিম নিজেকে ধীরে ধীরে যতটা আলাদা করেছে তেমনটা প্রাচ্য করেনি বা করবার যৌক্তিকতা দেখেনি।
এর বাইরে বা
এর থেকে কিছুটা বিচ্যূত হয়ে উপন্যাস লিখেছেন অল্প কয়েকজন। বিস্ময়কর ব্যাপার হলো
এরা প্রায় সবাই সিদ্ধি লাভ করেছেন তাদের লেখায়। হয়তো এরা সচেতনভাবেই কাজটা করেছেন।
প্রস্তুতি নিয়েছেন আর নিজেদেরকে গণ্ডির বাইরে আনতে চেয়েছেন।
এই বিষয়গুলো
মাথায় নিয়ে আমি আমার প্রিয় ৬টি উপন্যাসের নাম আপনাদের জানাব।
১| পুতুল নাচের ইতিকথা – মানিক বন্দ্যোপাধ্যায়
২| খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
৩| চাঁদের অমাবশ্যা – সৈয়দ ওয়ালীউল্লাহ
৪| প্রদোষে প্রাকৃতজন – শওকত আলী
৫| ফুলবউ – আবুল বাশার
৬| খরাদাহ – আবুবকর সিদ্দিক
মনে করিয়ে
দিই, উপরের ছক মেনে যে বিপুল সংখ্যক উপন্যাস লেখা হয়েছে সেখানে সফল
উপন্যাসের সংখ্যাটাও বিপুল। তবে এরা পাঠকের রুচিকে যতটা তৃপ্তি দিয়েছে ততটা উশকাতে
পারেনি, ভিন্ন ভাবনার দিকে।
সমাপ্ত


No comments:
Post a Comment