প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

অপেক্ষা ও অন্যান্য | কেয়া নন্দী

বাতায়ন/ঝড়/কবিতাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতাণু
কেয়া নন্দী
 
অপেক্ষা ও অন্যান্য

অপেক্ষা

কেউ থেকে যাবে বলে আসেনি—
ঝরাপাতার কলরব, বনফুলের সৌরভ,
সোঁদামাটির গন্ধ, অস্তরাগের সূর্য
সময় হলেই ফিরে যায়
তবুও প্রতীক্ষায় থাকে মন
ফিরে যাওয়াকে অনুভব করে বেদনার্ত মনে
ফিরে আসার অপেক্ষায় থাকে
আবার যদি হয় সাক্ষাৎ এক চৈত্রের শুভক্ষণে



বেঁচে থাকা
 
আর কোনদিন দেখা হবে না আমাদের
আর কোনদিন কথা হবে না আমাদের
তবুও দুজনে একই আকাশের নীচে
দীর্ঘজীবী হবো
পাহাড়ের গা বেয়ে ঝরনা যেমন নামে
তেমন বুকের ভেতর
স্মৃতিরা হাত ধরাধরি করে চলবে
এভাবেই তুমি-আমি পরস্পরের স্পর্শে জীবিত থাকব
 
 
শেষের দিনেও
 
স্যাঁতসেঁতে বিছানা ছেড়ে
অশক্ত হাতে গরাদ ধরি
পৃথিবীকে দেখি জানলা দিয়ে
ঠাহর হয় না ঝাপসা চোখে
সজাগ কানে বুঝি ব্যস্ত একটা দিন।
হঠাৎ শুনি ভোকাট্টা
চোখ বুজে দেখি কাটা ঘুড়ি
যাচ্ছে চলে দিচ্ছে দূরে পাড়ি
ধূসর স্মৃতিরা আসে হাত ধরাধরি
অশ্রুসজল চোখে আজও তার অপেক্ষা করি।
 
 
অনুভূতি
 
ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি
      দূর থেকেও যা স্পর্শ করা যায়।
যতন করে আমি তাকে লালন করি
আমার প্রতিটা বসন্তে সেখানেই ফোটে কৃষ্ণচূড়া,
এ অনুভূতি হয় না জরাগ্রস্ত
অনুভূতির নেই কোনো মৃত্যু
অমূল্য এ অনুভূতি একান্তই আমার।
তার তলায় আবিররাঙা হাত গালে ছোঁয়াই
অনুভব করি তোমার স্পর্শ।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)