প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

উইকেট | বিপুল রায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
বিপুল রায়
 
উইকেট

হঠাৎ হঠাৎ হারিয়ে যাও তুমি
খুঁজতে বেরিয়ে কত হারিয়ে যাওয়া লোকজনের সাথে দেখা হয়ে যায়। তারা কেউ আমাকে ভুলে যায়নি কিন্তু তাদের নামধাম পরিচয় আমি ভুলে বসে আছি।


এই সেদিন তোমাকে খুঁজতে গিয়ে দেখা হয়ে গেল যতীনের সঙ্গে। যতীন খুব জোরে বল করতো। কতবার ওর বলে বোল্ড আউট হয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে। যতীন আমাকে আউট করলে ওর সহখেলোয়াড়রা যেভাবে ওকে বুকে জড়িয়ে ধরতো, যতীন ঠিক সেইভাবে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, - তোর চোখের চাউনিটা আজও একরকম আছে। খুব সহজেই তোকে চেনা যায়।
এতদিন পর যতীন আমার আউট হওয়ার দুর্বলতাটা ফাঁস করল।
 
যতীন এখন জুতোর দোকানদার। যতীনের বৌ ক্যান্সারে মারা গেছে। একমাত্র ছেলে অনুর্দ্ধ সতেরো ক্রিকেট টিমে ব্যাটসম্যান হিসাবে সুযোগ পেয়েছে। সে এখন চেন্নাইয়ের কোচিং ক্যাম্পে।
 
আমার কাঁধে হাত রেখে যতীন নিজের কথা অনর্গল বলে গেল। আমি কেমন আছি তা জানতেও চাইল না। কারণ সে জানে আমি ভালো নেই। আমি নিজের উইকেট আগলে রাখতে পারিনি।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)