প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

জীবনের উপপাদ্য | নবী হোসেন নবীন

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
নবী হোসেন নবীন
 
জীবনের উপপাদ্য

কৈশোর যৌবন ও বার্ধক্যকে
সমকোণী ত্রিভুজের তিন বাহু ধরে
জমির সীমানা মেপে হিসেব করে
পীথাগোরাসের সূত্র মেনে চলে
জীবনের জ্যামিতিক উপপাদ্য


অঙ্কন ও প্রমাণের প্রয়োজন নেই
কৈশোর ও বার্ধক্যের অর্জন
যৌবনের অর্জনের সমান হলেই
জীবনের উপপাদ্য ঐকতানে মিলে যায়
পীথাগোরাসের উপপাদ্যের সাথে

জীবন গণিত না হলেও জ্যামিতি বটে
জমির সাথে জীবনের সম্পর্ক 
নিবিড় জেনেই পীথাগোরাস 
ভূমির বুকে ত্রিভুজ এঁকে
প্রমাণ করেছেন জীবনের উপপাদ্য
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)