বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
নবী হোসেন নবীন
জীবনের
উপপাদ্য
নবী হোসেন নবীন
কৈশোর যৌবন ও বার্ধক্যকে
সমকোণী
ত্রিভুজের তিন বাহু ধরে
জমির সীমানা
মেপে হিসেব করে
পীথাগোরাসের
সূত্র মেনে চলে
জীবনের
জ্যামিতিক উপপাদ্য।
অঙ্কন ও প্রমাণের প্রয়োজন নেই
কৈশোর ও বার্ধক্যের অর্জন
যৌবনের অর্জনের সমান হলেই
জীবনের উপপাদ্য ঐকতানে মিলে যায়
পীথাগোরাসের উপপাদ্যের সাথে।
কৈশোর ও বার্ধক্যের অর্জন
যৌবনের অর্জনের সমান হলেই
জীবনের উপপাদ্য ঐকতানে মিলে যায়
পীথাগোরাসের উপপাদ্যের সাথে।
জীবন গণিত না হলেও জ্যামিতি বটে
জমির সাথে জীবনের সম্পর্ক
নিবিড় জেনেই পীথাগোরাস
ভূমির বুকে ত্রিভুজ এঁকে
প্রমাণ করেছেন জীবনের উপপাদ্য।
জমির সাথে জীবনের সম্পর্ক
নিবিড় জেনেই পীথাগোরাস
ভূমির বুকে ত্রিভুজ এঁকে
প্রমাণ করেছেন জীবনের উপপাদ্য।

অপূর্ব
ReplyDelete