প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 17, 2025

দহন | সুশান্ত সেন

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
সুশান্ত সেন
 
দহন
 

মনে দহন মনে জ্বালা
মনে বিচিত্র কথা মালা
ঠিকা শ্রমিক খাটছি খেপ
যখন যেমন ধরছি ভেক

বিচিত্র এই মানব জীবন
খোঁজ চলেই কে আপন
ছিপ ফেলছি পুকুর পাড়ে 
মাছ আসে ফাতনা নাড়ে 
জলের মাছ ডাঙায় মৃত
খেলায় আঘাত অবসৃত 
এই দহন মিটবে কবে
মানুষ কখন সগৌরবে 
আকাশ কখন করবে আপন
বন্ধ হবে পৃথ্বী দহন
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)