প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 17, 2025

উষ্ণায়নও টলমলিয়ে | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/দহন/ছড়া/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | ছড়া
দিলীপ কুমার পাত্র
 
উষ্ণায়নও টলমলিয়ে
 

হাঁসফাঁস ভীষণ গরমেতে
               হচ্ছে দগ্ধ দেশটা
পানীয় জলের হাহাকার
               মিটছে না তো তেষ্টা।

 
পুকুর ডোবা শুকিয়েছে
               কাঠফাটা ওই রৌদ্রে
বন ও জঙ্গল পুড়িয়ে সব
               নিচ্ছে কি শোধ রে?
 
বন্যা খরার দোলাচলে
             দেখায় তাদের মুখটা
ঘূর্ণিঝড়ের ভ্রূকুটিতে
             পাই কি আর সে সুখটা!
 
উষ্ণায়নের বইছে উড়ান
              চলছে তারও রেশটা
তুষার গলন হচ্ছে কেন
              খোঁজার ব্যাকুল চেষ্টা।
 
সবাই যদি সবুজায়নে
           লাগাই জোড়া ওই হাত
উষ্ণায়নও টলমলিয়ে
          হবে যে কুপোকাত।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)