প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 17, 2025

তবুও বিলাসী | সুকান্ত মন্ডল

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
সুকান্ত মন্ডল
 
তবুও বিলাসী
 

যে দহনে দহিছে হৃদয়
সন্ধ্যা হওয়ার কাছে পথ চেয়ে অপেক্ষায়
ভ্রাম্যমাণ জীবনের ছায়া পড়ে ভাঙাচোরা সময়ের গায়ে
কোথাও অলিখিত পথ বেঁকে যায়
যে দিকে যাওয়ার নয়
তবু যেতে হয় কুয়াশার বলয় ছাড়িয়ে

 
একান্ত নদী জানে নৌকার বহর, তোলপাড় ঢেউ
বিন্দু বিন্দু ঝরে পড়ে আঁকশি দেওয়া শূন্যতার আর্তনাদে...
কেঁদে ওঠে মন ধানকাটা ফাঁকা মাঠের হাহাকারে
 
তবুও বিলাসী হই নগ্ন কুরুক্ষেত্রে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)