বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
অথঃ
প্রেম কথা
তুমি তোমাতেই মেতে আছো। খুঁজে
নাও -
সকাল দুপুর রাত্রি নিজস্ব পোশাক।
বোঝো না- কী চোখে তাকিয়ে আছে আত্মজ ঘরের জানালা। বোশেখের দহন বাড়ছে।
মেঘহীন শূন্য আকাশ।
ভয় হয় - যদি আসে ঘূর্ণিবাতাস!
দহন | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
শুরুটায় ছিল
তোমার প্রবল উচ্ছ্বাস
ঠিক যেন সমুদ্র ঢেউ!
জানা ছিল পাড়ে এলে হবে
ম্রিয়মাণ।
আমি খুঁজি সমুদ্র উজান।
ঠায় দাঁড়িয়ে আছি। ক্লান্ত
শরীর।
দৃষ্টি এবং ভেতর দৃষ্টিসমূহ
ফুরায়।
সকাল দুপুর রাত্রি নিজস্ব পোশাক।
বোঝো না- কী চোখে তাকিয়ে আছে আত্মজ ঘরের জানালা। বোশেখের দহন বাড়ছে।
মেঘহীন শূন্য আকাশ।
ভয় হয় - যদি আসে ঘূর্ণিবাতাস!

No comments:
Post a Comment