প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

স্বাক্ষরিত দহন | নজর উল ইসলাম

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
নজর উল ইসলাম
 
স্বাক্ষরিত দহন
 

নিরুক্ত সিলেবাস থেকে দিশেহারা সন্ত্রাস খেলছে
পৃথিবী যেন মালিকবিহীন না-হলে এত কায়দাকানুন চলে
তুমি দেখে নিও এইসব আধুনিক‌ পদ্ধতি একদিন তামাদি হবে

আবারও শিখবে কেমন করে ফুলেরা হাসে সংহত মুখবন্ধে
হায় এমন শিল্পময় যদি পাখিরা আদর জানে—
মানুষকে মানুষ হতে কী আর বইপত্তর লাগে
জীবন তো এক-একটা মহাবোধি মহামন পুষ্ঠ
যেমন করে নদী তার বিরহ লেখে ঢেউ'য়ে ঢেউ'য়ে
সমাজ শেখে আন্তর্জাতিক আশাবাদ খোলা সংলাপে
অসামান্য সাঁতার রূপ সৌন্দর্যবোধ অপার অনন্য
শুধু কাহিনিকার মানুষ কি পারে না স্বাক্ষরিত আকাশ দেখাতে
চরিতার্থ কলাকৌশল বার বার টেনে টেনে দিন যেন রাত পাহারায়
মেঘে মেঘে চিনে রাখে বিভাষণ অন্ধকারের উত্তাপ
ইচ্ছেটাকে জ্বলন্ত মাত্রাবৃত্তে বেঁধে উথালপাতাল
শুধু শিহরণ শুধু আগ্রাসন নিভে গেল কত ফুলের ঘুম
অধিকারের মঞ্চে ভালোবাসা বলে কিছু নেই খোলসের মানুষ...
 

1 comment:

  1. বলিষ্ঠ আপনার কলম

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)