প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

জীবন খাতার নতুন পাতা | নবী হোসেন নবীন

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
নবী হোসেন নবীন
 
জীবন খাতার নতুন পাতা
 

একেকটি বছর যেন জীবনখাতার
একেকটি পাতা
আশি কিংবা নব্বই পাতায় গড়া জীবনখাতা।

আপন প্রচ্ছদের ভেতরে বন্দি জীবন
আর একটি নতুন পাতা নিয়ে এলো ১৪৩২ সন।
একেকটি বছর চলে যাওয়ার অর্থ
জীবনখাতার একেকটি পাতা ছিঁড়ে যাওয়া নয়
বরং জীবনখাতা একটি পাতা যুক্ত হওয়া।
বাংলা নববর্ষের এই শুভ ক্ষণে
জীবনখাতায় যুক্ত হলো যে নতুন পাতা
তার পুরো পৃষ্ঠা জুড়ে লেখা হোক
সম্ভাবনার নতুন শ্লোক।
শুভ হোক জীবনের এ হালখাতা
সুখশান্তিতে ভরে যাক এ নতুন পাতা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)