প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

একটু উষ্ণতার খোঁজে | বন্দনা সেনগুপ্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বন্দনা সেনগুপ্ত
 
একটু উষ্ণতার খোঁজে
 

হাসিও পায়!
নাম ওম
আর জীবনে?
শুধুই হাড়কাঁপানো ঠান্ডা!
একটু উষ্ণতার খোঁজে
ওম জোরে জোরে প্যাডেল চালায়।

 
বেকারির মাসগুলো ছিল
যেন কুয়াশায় ঢাকা
কালো অন্ধকার রাত।
হাঁ করে গিলত মাস ঘন্টা মিনিট
আর রোজের খবর ছিল
শুধুই অভাব আর অভাব।
 
বাবাটা যখন মরল
কেঁদেছিল কি?
না কি হেসেছিল খরচ কমল বলে!
কী জানি? আজ আর মনে পড়ে না।
 
রোজগারের পথ যখন বন্ধ
মুদির তাগাদায় ফুটো হয়ে গেছে
সম্মানের শেষ ফোঁটাটুকুও।
চুঁইয়ে নামছে
দরিদ্রের ঘোর লাগা ঘাম
তখন দেশ ও রাজনীতি
শুধুই শব্দব্রহ্ম।
 
তাই
এই সামান্য চাকরি,
শোষণ ও বঞ্চনা সত্ত্বেও
যা দিতে পারে একমুঠো ভাত
আর একটু, খুব একটুখানি
সম্মানের উষ্ণতা
তারই জন্য এখন সাইকেলের
প্যাডেলে পা রাখে ওম।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)