প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

শীতলতার খোঁজে | প্রতীতি সরকার

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
প্রতীতি সরকার
 
শীতলতার খোঁজে
 

একটু শীতলতার খোঁজে
হন্যে হয়ে শহরের আনাচেকানাচে
সমস্ত কলতলিতে গা ধুয়েছি-
আশেপাশের গাঁয়েগঞ্জে
ছোটবড় সব পুকুরেই ডুব দিয়েছি-
সারারাজ্য জুড়ে যত নদী বয়ে গেছে
সাঁতার কেটেছি দীর্ঘকাল তাদের শরীরে-
পৃথিবীর সমস্ত সাগরের নোনা জলে
ভেসে থেকেছি অগুনতি বেলা-

 
অথচ কোথাও এতটুকু শীতলতা ছুঁতে পারেনি
আমার আগুনে ঝলসানো তপ্ত কপাল
না পেরে শেষঅবধি
এভারেস্টের বরফের চাঁইয়ে কপাল ঘষেছি
তবুও ধর্মের লড়াইয়ে সব খোয়ানো
আমার পোড়া কপালে এখনও ফোস্কা টলটলে
 
আমার অদৃষ্টের তাপে এভারেস্টের বরফ গলে
সমুদ্রে মিশে যাচ্ছে
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)