প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

দহনের জ্বালায় | দেবারতি গুহ সামন্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
দেবারতি গুহ সামন্ত
 
দহনের জ্বালায়
 

আয়নার সামনে দাঁড়িয়ে স্পষ্ট দেখছিলাম,
আমায় ঘিরে রয়েছে আগুনের তপ্তবলয়।
উত্তাপে জ্বলছিল না শরীর,
টের পাচ্ছিলাম, পুড়ছে মন।

 
রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে
দেখছিলাম অভুক্ত অপুষ্ট শিশুটাকে
মায়ের ব্লাউজ ভেজেনি অমৃতসুধায়
তাচ্ছিল্য করেছি, রাস্তা ছেলের এমনই হয়।
 
আমার সন্তান কাঁদছে খিদের জ্বালায়
হায়, অমৃতভাণ্ডার শূন্য
সব চেষ্টাই বৃথা
তবে কি হায় লাগল রাস্তার ছেলের!
মাতৃরস থেকে বঞ্চিত
সহ্য করতে পারছি না দহনের জ্বালা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)