বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
নজর উল ইসলাম
স্মৃতিজল
বিষাদের ক'টা মুখ–সন্ন্যাস তো সমন্বয় সুর
মাটি অবিরত ছুঁয়ে রাখে প্রগাঢ় মোহকুল
চিরচেনা মন জানে বিরহ জানে আগুনের দ্রোহকাল
গভীরে গেঁথে যায় স্মৃতিজল ময়ূরবৃত্তে
কী আশ্চর্য ভবন আমার দূরে অমরতা
আরও দূরে
মনকাজল বিষণ্ণ নীরবতা ভাঙে আলোপাখি রোদে
চোখে চোখে এতদিন যে ঘনক জাল বুনে গেল
সে ছবি ভেসে ভেসে নিরুদ্দেশের দেশে...
দহন | কবিতা
নজর উল ইসলাম
অবিবেচক আকাশ অনিচ্ছুক
ফুটিয়ে তোলে অবহেলার ভাষা
দাপটে বেড়ায় মনপাড়ার আলগলি, আঁকড়ে ধরি নিজেকে
সব সমীকরণ ভেঙে যায়—গাছের
পাখিরাও হেসে ফ্যালে
আর তুমি বোঝনি ঘনঘোর জীবনচরিত
ওহে প্রেম
মাটি অবিরত ছুঁয়ে রাখে প্রগাঢ় মোহকুল
চিরচেনা মন জানে বিরহ জানে আগুনের দ্রোহকাল
গভীরে গেঁথে যায় স্মৃতিজল ময়ূরবৃত্তে
মনকাজল বিষণ্ণ নীরবতা ভাঙে আলোপাখি রোদে
চোখে চোখে এতদিন যে ঘনক জাল বুনে গেল
সে ছবি ভেসে ভেসে নিরুদ্দেশের দেশে...

No comments:
Post a Comment