প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 17, 2025

স্রোত জন্ম | বনশ্রী রায় দাস

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বনশ্রী রায় দাস
 
স্রোত জন্ম
 

না বুঝেই তার গূঢ় অর্থ
তবু কানেকানে বলি ভালোবাসি
শুধু তোমাকেই বাসি চম্পা

 
ডানায় স্রোতের ধামাকা তুলে
বললে এ বলার কী আছে
একথা নগণ্য অতি স্তোক
 
যে স্রোতে জন্ম হয়
সেই স্রোতেই বাসা বাঁধে মৃত্যু,
বটবৃক্ষ জানে
কথা ফুরোলে মাটিতেই  
মিশে যাবেন সীতা
 
নদীজলে উথালপাতাল মুখ
সেখানে কুয়াশায় মোড়া
ভালোবাসার এক পকেটঘড়ি
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)