প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

এলো শরৎরানি | প্রদীপকুমার সামন্ত

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
প্রদীপকুমার সামন্ত
 
এলো শরৎরানি
 

কোন্ সে দূরে মিষ্টি সুরে
      বাজছে আলোর বাঁশি
আগমনীর নতুন গানে
         শরৎরানি ভাসি।

 
শাপলা শালুক ঝিলের জলে
        প্রাণভরে ওই হাসছে
ঘাস-শিশিরে মুক্তোকুচি
        চোখের কোণায় ভাসছে।
 
ঝোপঝাড়েতে কাশ-শিউলির
                খুশিরই হিল্লোল
মা আসছেন সবার ঘরে
                 মহালয়ার বোল।
 
বিহগেরা বন্দনা গায়
          কিশলয়ের শাখায়
সুরেলা সব ছন্দবানী
           মিষ্টি সুধা মাখায়।
 
তবু দেখি দুখির মনে
         শোক-দুঃখের কান্না
আজ তিনদিন কারও ঘরে
         হয়নি কোনও রান্না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)