প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

পাথর | দীপশিখা পোদ্দার

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
দীপশিখা পোদ্দার
 
পাথর
 

পাথর থেকে সরছি, তবু পাথর কাছে ডাকে,
কী অভিমান বিচ্ছেদে তোর বুকের ভেতরটাকে
এমন করে উথলে দিলি! চলকে ওঠা জলে
বুকের মধ্যে যুগযুগান্ত পাথর ভেসে চলে!
বসতহারা পাথরটাকে আগলে বুকে শুই
কত রাত্রি পার করেছি কোথায় ছিলি তুই?
অধ্যুষিত-স্বপ্নে আমার জীবনভাঙা ভোরে
পাথর তুমি সত্যি বলো আমায় নেবে প'ড়ে!
মলাট থেকে পৃষ্ঠা থেকে দিন তুলেছি ঘষে
পাথর, আমায় পড়তে শেখো অন্ধকারে বসে,
এক বর্ণ আলোর দিকে এক বর্ণে আঁধার
ঠিক চিনেছ কোন পথটা আমার কাছে আসার?

 
আর খুলো না আগল ক'রে পৃষ্ঠাগুলো তুমি,
পাথর চির অপার্থিব, পার্থিব মরসুমির।
 

1 comment:

  1. খুব ভালো লাগলো। আন্তরিক ধন্যবাদ জানাই 🍁🌿

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)