বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
পীযূষ ভট্টাচার্য
এসো
নাবিক আলো
আকাশের কোণে মেঘ, চোখের কোণে জল...
বৃষ্টি হলেও বেঁচে যেত আধমরা স্বপ্নের চারাগাছ।
হাওয়াও যদি থাকে স্বস্তির
দোল খেতে পারে মুহ্য কিশলয়।
আসলে এসবই বিকল্প এক নাবিকের
খোঁজ,
আসল যখন নিরুদ্দেশ অসময়ের
গভীর অন্ধকারে।
এই অন্ধকারকেই আজ সাজাতে বসি
রাত্রির মতো সারা আকাশে পুঁতি গেঁথে গেঁথে
আর জোনাকির এক প্রকাণ্ড ঝাড়বাতি এনে।
সকাল তো সকালই হয়
স্বপ্নমাখা রোদে ভাজা মুচমুচে সুগন্ধি সকাল।
নাবিক আলো, তুমি এই প্রায়ন্ধকার থেকে
সেই সকালেই উঠে এসো।
শারদ | কবিতা
পীযূষ ভট্টাচার্য
ডাহুকের মতো
সন্তর্পণে পা ফেলে যখন সময়
এগোয়
তখন মেঘলা দিনের খণ্ড
আবছায়ায়
খুঁজি এক নাবিক আলো।
বৃষ্টি হলেও বেঁচে যেত আধমরা স্বপ্নের চারাগাছ।
রাত্রির মতো সারা আকাশে পুঁতি গেঁথে গেঁথে
আর জোনাকির এক প্রকাণ্ড ঝাড়বাতি এনে।
স্বপ্নমাখা রোদে ভাজা মুচমুচে সুগন্ধি সকাল।
সেই সকালেই উঠে এসো।

Khub sundor laglo❤️
ReplyDelete