প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

শরৎ কালে | সুপদ বিশ্বাস

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
সুপদ বিশ্বাস
 
শরৎ কালে
 

শিউলিতলে ফুলের মেলা
খুকু করে খেলা
তুলো পেঁজা ধবধবে মেঘ
ভাসে সারাবেলা।

 
নদীর পাড়ে উদোম কাশে
শ্বেত বরণে হাসে
মালা গেঁথে সারস পাখি
ভেলার মতো ভাসে।
 
কৃষক মাতে খুশির বানে
ভরায় সবুজ ধানে
পাড়াগাঁয়ে মনোলোভা
দৃশ্য বয়ে আনে।
 
খালে-বিলে পদ্ম ফোটে
দামাল ছেলে ছোটে
গুনগুনিয়ে ভোমর উড়ে
ফুলের মধু লোটে।
 
মাঝি চলে রঙিন পালে
ভরা নদী-খালে
গিন্নি তালের বড়া করে
এমন শরৎ কালে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)