প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

বেলাশেষে কার কাছে | প্রসাদ রায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
প্রসাদ রায়
 
বেলাশেষে কার কাছে
 

অনেক বসন্তের স্বপ্নে আগাগোড়া প্রত্যাশা লিখি
যাকিছু পার্থিব চাওয়া
এ জীবন থেকে ক্লান্তিহীন বেলা চলে যায়
অধরা-পশ্চাতে।

 
ব্যুহভেদ করার সমূহ প্রয়াস বৃথা যায় অতল
পরিখায় পড়ে
পরিশেষে শূন্য হাত, অথচ একথা জেনেও
শেষবেলায়
কার কাছে যেন নিজেকে কৃতার্থ ভাবি মনে মনে
কোন ঋণে!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)