প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

তুমি চাইলে | প্রতিমা পাল

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
প্রতিমা পাল
 
তুমি চাইলে
 

তুমি চাইলে এই শরতে
পানাপুকুরে নেমে একমুঠো পদ্ম-শালুক
এনে দিতে পারতাম।
তুমি চাইলে কাকভোরে উঠে
আঁচল ভরে শিউলির ঘ্রাণ
তোমায় মাখিয়ে দিতাম।
তুমি চাইলে ধবধবে মেঘগুলোকে
মুঠো-ন্দি করে অচিন দেশে নিয়ে যেতাম।

 
অথচ মহামূল্যবান লহমা ছেড়ে
নগণ্য, তুচ্ছ 'একটু দূরত্ব' চেয়ে নিলে!
একটু চেয়েছ, আমি ভালবেসে অনেকটা দূরত্ব দিয়ে
এক প্রাচীর নির্মাণ করলাম।
 
তুমি চাইলে বলেই না, এই শরতে
খুব চেনা আমিও বড্ড অচেনা হয়ে গেলাম!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)